Wednesday, August 13, 2014

7052

আবূ নুমান (রহঃ) আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পূর্বাচল থেকে একদল লোকের অভ্যুদয় ঘটবে। তারা কুরআন পাঠ করবে, তবে তাদের এ পাঠ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা দ্বীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেভাবে শিকার (ধনূক) থেকে তীর বেরিয়ে যায়। তারা আর ফিরে আসবে না, যে পর্যন্ত তীর ধনুকের ছিলায় না আসে। বলা হল, তাদের আলামত কি? তিনি বললেনঃ তাদের আলামত হল মাথা মুণ্ডন। 
ইসলামিক ফাউন্ডেশন | গ্রন্থঃ সহীহ বুখারি (ইফা) | অধ্যায়ঃ ৮৬/ তাওহীদ প্রসঙ্গ | হাদিস নাম্বারঃ 7052

No comments:

Post a Comment