আহমাদ ইবনুূু আশকাব (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি
বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি কলেমা (বানী)
রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ (আমলের)
পাল্লায় অত্যন্ত ভারী। (বানী- দুটি হচ্ছে), সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহান্নাল্লাহিল আযীম- আমরা আল্লাহ তায়ালার প্রশংসাসহ তাঁর পবিত্রতা
ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র।
ইসলামিক ফাউন্ডেশন |
গ্রন্থঃ সহীহ বুখারি (ইফা) | অধ্যায়ঃ ৮৬/ তাওহীদ প্রসঙ্গ | হাদিস নাম্বারঃ 7053
No comments:
Post a Comment